শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অসহায়, অতি-দরিদ্র, রোগাক্রান্ত ও বিশেষ চাহিদা সম্পন্ন শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে- কর্মদিবস কর্মবিরতি অনুষ্ঠিত বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত ১৫ বিজিবি’র সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ আ.জ.ম হাবিবুল হককে বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত লালমনিরহাট সদর-৩ আসনে জামায়াতের প্রার্থী এ্যাডঃ আবু তাহের ৮ম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলায় ভিকটিম উদ্ধারপূর্বক প্রধান আসামি গ্রেফতার বিআরটিসি বাসের ধাক্কায় এক নারী নিহত; আহত-৫
১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনে জমে উঠেছে দুই হেভিওয়েট প্রার্থীর ভোটযুদ্ধ

১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনে জমে উঠেছে দুই হেভিওয়েট প্রার্থীর ভোটযুদ্ধ

১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান (নৌকা) ও জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান (লাঙ্গল)। দুই সাধারণ সম্পাদকের প্রচারণায় সরগরম হয়ে জমে উঠেছে এ আসনের নির্বাচনী মাঠ।

সাধারণ ভোটারদের দাবি, ইতিমধ্যে এ আসনে জমে উঠেছে মোঃ মতিয়ার রহমান-মোঃ জাহিদ হাসান এ দুই হেভিওয়েট প্রার্থীর ভোটযুদ্ধ। এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি রয়েছে বাঁধভাঙা জোয়ার। জাতীয় সংসদ সদস্য পদের প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে প্রচারণায় উৎসব মুখর পরিবেশ করে রেখেছেন গোটা নির্বাচনী এলাকা। নিজেদের কর্মদক্ষতা আর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন তারা উভয়ই। চলছে পথসভা, উঠান বৈঠক, খন্ড খন্ড মিছিল-মিটিং, কুশল বিনিময়, পোস্টার-লিফলেট বিতরণ। বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মোঃ মতিয়ার রহমান-এর (নৌকা) ও জাতীয় পার্টির প্রার্থী মোঃ জাহিদ হাসান-এর (লাঙ্গল) এর সঙ্গে যুক্ত হয়েছে স্ব স্ব অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

এছাড়াও এ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের আবু তৈয়ব মোঃ আজমুল হক পাটোয়ারী (মশাল), বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল)র মোঃ আশরাফুল আলম (চাকা), তৃনমুল বিএনপির মোঃ শামীম আহম্মেদ চৌধুরী (সোনালী আঁশ), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)র শ্রী হরিশ চন্দ্র রায় (আম), স্বতন্ত্র মোঃ জাবেদ হোসেন (ঈগল) প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone