শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন সোনালী নাসিফ স্বপ্নের বুয়েটে; পাশে দাঁড়াল প্রশাসন বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল, ওসির অপসারণ দাবি ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মোটর সাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ
লালমনিরহাটের ডিসি, এসপি, ইউএনও, ওসি’র বদলি করতে স্বতন্ত্র প্রার্থীর সিইসি’র বরাবর আবেদন

লালমনিরহাটের ডিসি, এসপি, ইউএনও, ওসি’র বদলি করতে স্বতন্ত্র প্রার্থীর সিইসি’র বরাবর আবেদন

লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলি করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবরে লিখত আবেদন করেছেন সংসদীয় আসন-১৭, লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মোছাঃ হালিমা খাতুন।

 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঢাকাস্থ আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কে এ লিখত আবেদন পাঠান স্বতন্ত্র প্রার্থী মোছাঃ হালিমা খাতুন।

 

লিখিত আবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সংসদীয় আসন ১৭, লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) এর একজন স্বতন্ত্র প্রার্থী। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ কে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে লালমনিরহাট জেলা প্রশাসক, পুলিশ সুপার, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং কালীগঞ্জ থানার ওসিসহ উক্ত কর্মকর্তাগণকে বদলি করা প্রয়োজন। যেহেতু উক্ত কর্মকর্তাগণ দীর্ঘদিন যাবত তাহাদের নিজস্ব কর্মস্থলে কর্মরত আছেন এবং লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য জনাব মোঃ নুরুজ্জামান আহমেদ এর সাথে সখ্যতা গড়ে ওঠেছে।

 

অতএব, মহোদয়ের নিকট বিনীত নিবেদন এই যে আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষে লালমনিরহাট জেলার জেলা প্রশাসক, লালমনিরহাট পুলিশ সুপার, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কর্মকর্তাগণকে বদলি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আপনার একান্ত সহযোগীতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone