শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
১৬, লালমনিরহাট-১ পাটগ্রাম-হাতীবান্ধা আসনে আওয়ামী লীগ-বিএনপি টানাপড়েন, ফুরফুরে মেজাজে জাতীয় পার্টি

১৬, লালমনিরহাট-১ পাটগ্রাম-হাতীবান্ধা আসনে আওয়ামী লীগ-বিএনপি টানাপড়েন, ফুরফুরে মেজাজে জাতীয় পার্টি

নির্বাচন প্রস্তুতি সংসদীয় আসন:

আলোর মনি রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে নড়েচড়ে বসেছেন মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন দলের নেতারা। এলাকায় তাদের আনাগোনা বেড়েছে। নির্বাচনী মাঠ গোছাতে এসব মনোনয়ন প্রত্যাশী যোগ দিচ্ছেন বিভিন্ন কর্মসূচিতে। নেতাকর্মী ও দলীয় সমর্থকদের সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন তারা। অনেকেই নিজেদের নামে পোস্টার ও বিলবোর্ড দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আবার কেউ কেউ রাজনীতির মাঠে ময়দানে ঘুরে দলীয় নেতাকর্মীদের সমর্থন চাইছেন। দলীয় মনোনয়ন পত্রও কেউ কেউ সংগ্রহ করছেন।

 

জানা যায়, সংসদীয় আসন ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে প্রার্থী নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ-বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি টানাপড়েনে রয়েছে। আর এদিকে ফুরফুরে মেজাজে রয়েছেন জাতীয় পার্টি।

 

১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোতাহার হোসেন। অনেক নেতাকে ডিঙিয়ে অষ্টম সংসদ নির্বাচনে মনোনয়ন বাগিয়ে নিয়েছিলেন তিনি। ওই আসনে তৎকালীন অন্য দলের শক্ত প্রার্থীর কারণে অনেকেই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে দ্বিধান্বিত ছিলেন। তবে তার নৌকার জোয়ারে পার পেয়ে যান মোতাহার। লালমনিরহাটের রাজনীতিতে এটি অন্যতম গুরুত্বপূর্ণ আসন। নবম সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে চমক দেখান বাংলাদেশ আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন। দশম সংসদ নির্বাচনে আবারও এমপি নির্বাচিত হন মোতাহার হোসেন। একাদশ সংসদ নির্বাচনেও এমপি নির্বাচিত হন মোতাহার হোসেন। দ্বাদশে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এ আসনের বর্তমান এমপি বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোতাহার হোসেন ছাড়াও মনোনয়ন প্রত্যাশা করছেন বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবুল, সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধান, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকেও এ আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন অনেকে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, কেন্দ্রীয় আইনজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহীন আকন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হাতীবান্ধা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান সেলিম।

 

জাতীয় পার্টি থেকে জাতীয় পার্টির জেলা কমিটির যুগ্ম আহবায়ক মোস্তফা সেলিম বেঙ্গল।

 

এছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) লালমনিরহাট জেলা শাখার সাবেক সভাপতি ছাদেকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুল করিম শাহরিয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার নেতা মোঃ ফজলুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাটগ্রাম উপজেলা শাখার আহবায়ক মোঃ হাবিবুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টি (এনএনপি) লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মোঃ আবদুস ছাত্তার, আমার বাংলাদেশের ফিরোজ কবির, বিএনএফ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন মুরাদ, জামায়াতে ইসলামী আনোয়ারুল ইসলাম রাজু, হাবীব মোঃ ফারুক, স্বতন্ত্র প্রার্থী আবু রাইয়ান আশরাফী রছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone