শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) মোছাঃ পাপিয়া সুলতানা বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর কমিটি ঘোষণা

জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর কমিটি ঘোষণা

জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করা হয়েছে।

 

ঢাকা উত্তরে আলহাজ্ব বরকত খানকে সভাপতি ও মোঃ কালু শেখকে সাধারণ সম্পাদক এবং ঢাকা দক্ষিণে মোঃ ইব্রাহিমকে সভাপতি ও কাজী সেলিম সারোয়ারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনে সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

 

সমাপনী অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের সিদ্ধান্ত অনুযায়ী এ চার নেতার নাম ঘোষণা করেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান। এছাড়া অবিলম্বে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করার ব্যাপারেও অঙ্গীকার করেন তিনি।

 

জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান সাংবাদিকদের জানান, রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা রোধসহ নির্বাচনকে সামনে রেখে শ্রমিক লীগের ঢাকা মহানগর কমিটি অত্যন্ত শক্তিশালী নেতৃত্ব বাছাই করা হয়েছে। সাংগঠনিক ভাবে দক্ষ এ নেতৃবৃন্দ ঢাকা মহানগরে জাতীয় শ্রমিক লীগকে আরও গতিশীল করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone