শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন সোনালী নাসিফ স্বপ্নের বুয়েটে; পাশে দাঁড়াল প্রশাসন বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল, ওসির অপসারণ দাবি ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মোটর সাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ
ফিলিস্তিনে ইজরাইলি আগ্রাসনের প্রতিবাদে মুসলিম উম্মার ডাকে গণ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফিলিস্তিনে ইজরাইলি আগ্রাসনের প্রতিবাদে মুসলিম উম্মার ডাকে গণ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে “যতবারই হত্যা করো জন্মাবো আবার, দারুণ সূর্য হবো লিখবো নতুন ইতিহাস” স্লোগান নিয়ে বিশ্ব মানবতার শত্রু আমেরিকার সহযোগিতায় দখলদার জালেম ইহুদি রাষ্ট্র ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজা উপতক্যায় নির্বিচারে নারী শিশুসহ নিরীহ মুসলমানদের গণহত্যা করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুম্মা লালমনিরহাটের ভাটিবাড়ী চৌরাস্তা মোড় মোগলহাটের সাধারণ মুসল্লীবৃন্দ আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

ভাটিবাড়ীর মোঃ ইসরাইল হোসেন-এঁর আহবানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিবেরকুটি বাইতুল মামুদ জামে মসজিদের খতিব সাদিকুর রহমান ঈশা, বনগ্রাম বাইতুন নূর জামে মসজিদের খতিব মোঃ এরশাদ হোসেন প্রমুখ। এ সময় মোগলহাটের সাধারণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

গণ মিছিলটি ভাটিবাড়ী চৌরাস্তা মোড়ের সামনে থেকে শুরু হয়ে মাদ্রাসা মোড়, টাওয়ার মোড় হয়ে একই স্থানে এসে শেষ হয়।

 

পরে ফিলিস্তিনে ইজরাইলি আগ্রাসনের প্রতিবাদে মুসলিম উম্মার ডাকে গণ মিছিল শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

 

প্রসঙ্গত, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করা হয়। এ উপলক্ষ্যে বাদ জুমা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য লালমনিরহাটের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone