শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন সোনালী নাসিফ স্বপ্নের বুয়েটে; পাশে দাঁড়াল প্রশাসন বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল, ওসির অপসারণ দাবি ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মোটর সাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ
শারদীয় দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৮দিন

শারদীয় দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৮দিন

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে টানা ৮দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর। এ সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারীদের চলাচল স্বাভাবিক থাকবে।

 

রোববার (১৫ অক্টোবর) বিকেলে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, শনিবার (২১ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পর্যন্ত ৬দিন ও ২০ ও ২৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় টানা ৮দিন বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ২৮ অক্টোবর থেকে যথারীতি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। এ সময় বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।

 

স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন বাবুল বলেন, শারদীয় দুর্গাপূজায় ভারতের চ্যাংরাবান্ধা এক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (২১ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

 

বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মুর হাসান কবির, পূজায় ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীর যাতায়াত অব্যাহত থাকবে।

 

এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন বলেন, পূজায় ৮দিন স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের অভ্যন্তরের সব কার্যক্রম চালু থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone