শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
নদী বাঁচাও-জীবন বাঁচাও বিষয়ক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নদী বাঁচাও-জীবন বাঁচাও বিষয়ক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে “প্রকৃতি, পরিবেশ, জীবন” স্লোগান নিয়ে যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে মানুষের জন্য নদী তিস্তা, ধরলা, সানিয়াজান, ত্রিমোহনী, রতনাইসহ দেশের সকল নদী দখল-দূষণ মুক্ত ও নদী স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চিত করো- নদী বাঁচাও-জীবন বাঁচাও বিষয়ক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে গ্রীন ভয়েস (পরিবেশবাদী যুব সংগঠন) লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

গ্রীন ভয়েস লালমনিরহাট জেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম-এঁর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রানা-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন গ্রীন ভয়েস লালমনিরহাট সরকারি কলেজ শাখার সভাপতি সোহানুর রহমান সোহাগ, লালমনিরহাট জেলা শাখার প্রচার সম্পাদক জাকির হোসেন রাজু, আদিতমারী উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান, কারমাইকেল কলেজ শাখার সভাপতি সম্রাট আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য রেদওয়ান হোসেন রানা প্রমুখ। এ সময় গ্রীন ভয়েস লালমনিরহাট জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, তিস্তা, ধরলা, সানিয়াজান, ত্রিমোহনী, রতনাইসহ দেশের সকল নদী দখল-দূষণ মুক্ত ও নদী স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চিত করাসহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।

 

পরে লালমনিরহাট জেলা প্রশাসক বরবারে গ্রীন ভয়েস লালমনিরহাট জেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রানা স্বাক্ষরিত “বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে নদী ও জলাশয় রক্ষার দাবীতে স্মারকলিপি প্রদান” করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone