শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি; নির্ঘুম রাত কাটে তিস্তাপাড়বাসীর আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত একাধিক মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল পল্টন থানা থেকে গ্রেফতার তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ৩সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস তিস্তা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত ‎পরিবার পরিকল্পনা কার্যক্রম চলছে কাগজে-কলমে ঐতিহ্যবাহী মোগলহাট জিরো পয়েন্ট এখন শুধুই স্মৃতি; দর্শনার্থীদের ভিড় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার সংবর্ধনা অনুষ্ঠিত ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
বিলুপ্তির পথে মাষকলাই (ঠাকরিকালাই) চাষ

বিলুপ্তির পথে মাষকলাই (ঠাকরিকালাই) চাষ

Exif_JPEG_420

:: মোঃ মাসুদ রানা রাশেদ :: দিন দিন বিলুপ্তির পথে ধাবিত হচ্ছে লালমনিরহাটের মাষকলাই (ঠাকরিকালাই) চাষ। প্রতিবছরই মাষকলাই (ঠাকরিকালাই) চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক। স্বল্প পরিসরে যাও চাষ হচ্ছে তা নেহাতই মাষকলাই (ঠাকরিকালাই) নিজের খাবারের আশায়।

 

সরেজমিনে লালমনিরহাটের বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, পূর্বের ২০বছরের তুলনায় এবারে মাষকলাই (ঠাকরিকালাই) এর তেমন চাষই হয়নি। প্রায় ৯৯% মাঠে মাষকলাই (ঠাকরিকালাই)র কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। যে সকল মাঠে আগে দেখা যেত সবুজ রং এর সমারোহ সেখানে এখন আবাদ হচ্ছে সবুজ বর্ণের ধান কিংবা সবজিসহ অন্যান্য সবজির।

 

কিন্তু মাষকলাই (ঠাকরিকালাই) চাষে কেন আগ্রহ হারাচ্ছেন কৃষক? এ প্রশ্নের উত্তর খুঁজতে আমরা কথা বলি কয়েকজন কৃষকের সাথে।

 

ফুলগাছ গ্রামের কৃষক মোঃ হযরত আলী জানান, মাষকলাই (ঠাকরিকালাই) চাষে আগের মতো তেমন ফলন পাওয়া যায়না তাই এতে আমাদের লাভ নাই, এজন্যই মাষকলাই (ঠাকরিকালাই) চাষ করিনা।

 

একই গ্রামের কৃষক মোঃ সাহেব আলী জানান, জমিতে মাষকলাই (ঠাকরিকালাই) চাষ করার তুলনায় ধান ও সবজিসহ অন্যান্য মৌসুমি ফসল চাষ করলে আমরা আর্থিকভাবে অধিক লাভবান হই। এজন্যই আমরা মাষকলাই (ঠাকরিকালাই) চাষ করিনা।

 

কোদালখাতা গ্রামের কমল চন্দ্র রায় জানান, আমাদের আশেপাশে কোথাও মাষকলাই (ঠাকরিকালাই)র অস্তিত্ব খুঁজে পাওয়া যায়না। তবে উত্তর সাপটানা যেতে রাস্তার ধারে মাষকলাই (ঠাকরিকালাই) চাষ দেখতে পাওয়া যায়।

 

এক সময়ে বিস্তীর্ণ মাঠজুড়ে পুরোদমে দেখা যেত মাষকলাই (ঠাকরিকালাই)। কিন্তু বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অধিক মুনাফা লাভের আশায় অন্য ফসল চাষে আগ্রহী হয়ে কলাই চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করে গ্রাম বাংলার এ ঐতিহ্যকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করবেন এমনটাই আহবান সচেতন মহলের।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone