শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায় প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী-এঁর ইন্তেকাল ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান
অধিকাংশ বিপণি বিতানে অগ্নিনির্বাপণ যন্ত্র নেই

অধিকাংশ বিপণি বিতানে অগ্নিনির্বাপণ যন্ত্র নেই

লালমনিরহাট জেলা শহরের অধিকাংশ বিপণি বিতানে অগ্নিনির্বাপণ যন্ত্র নেই। এগুলো নির্মাণের ক্ষেত্রে ইমারত নির্মাণ বিধিমালাও যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এ কারণে আগুন লাগলে জানমালসহ সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

 

অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন-২০১৩ অনুযায়ী, বহুতল ও বাণিজ্যিক ভবনে নিজস্ব স্থায়ী অগ্নিনির্বাপণ ব্যবস্থা, পানির পাম্প, ভবনে ওঠানামার সমতল পথ (র‍্যাম্প), দুটি করে প্রশস্ত সিঁড়ি, ভবনের ওপরে ও নিচে পানি সংরক্ষণের ব্যবস্থা থাকতে হবে।

 

জানা গেছে, লালমনিরহাট জেলা শহরের বড় বড় কয়েকটি বিপণিবিতান রয়েছে। এসব বিপণিবিতানের অধিকাংশেই অগ্নিনির্বাপণ যন্ত্র নেই। সেই সঙ্গে বিপণিবিতানগুলোতে একাধিক সিঁড়িও নেই। এসব বিপণিবিতানে প্রতিদিন অসংখ্যক মানুষ কেনাকাটা করতে যান। এ কারণে আগুন লাগলে প্রাণহানির ঝুঁকি বেশি।

 

প্রসঙ্গত, চলতি বছরের ১৩ জুলাই রাত পৌনে ১০টার দিকে লালমনিরহাটের আলোরুপা মোড়ের মার্কেটে এ ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে লালমনিহাট সদর ও আদিতমারী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে টানা দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়!

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone