শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন মোবাইল কোর্টের অভিযানে ১৯টি মামলায় অর্থদণ্ড, ৫জনের কারাদণ্ড যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর দুপা ভেঙে দেয়ার অভিযোগ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার ৩জন আসামি গ্রেফতার চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয়

এখনও লালমনিরহাটের ফুটপাত দখলমুক্ত হয়নি!

দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলা শহরের ফুটপাত দখল করে আছেন ভ্রাম্যমাণ হকার, মৌসুমি ব্যবসায়ী এবং স্থায়ী ব্যবসায়ীরা।

 

লালমনিরহাট জেলা শহরের প্রত্যেক ফুটপাতের অলিখিত মালিক যেন এরাই। বেদখলের ফলে ফুটপাত দিয়ে চলার কোনো উপায় নেই লালমনিরহাট জেলাবাসীর। ফলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে লালমনিরহাট জেলাবাসীকে।

 

লালমনিরহাট জেলা শহরের বিভিন্ন পয়েন্টগুলোতে পুরো ফুটপাত তো বটেই, সড়কের একটি অংশও দখল করে রেখেছেন হকার, মৌসুমি ব্যবসায়ী এবং লালমনিরহাট জেলা শহরের স্থায়ীভাবে ব্যবসা করা ব্যবসায়ীরা। বিভিন্ন সামগ্রীসহ প্রভৃতি নানা পণ্য দিয়ে ফুটপাত দখল করে রাখা হয়েছে।

 

লালমনিরহাট জেলা শহরের কোনো ফুটপাত দিয়েই চলাচলের উপায় নেই। বাধ্য হয়ে লালমনিরহাট জেলাবাসীকে মূল সড়ক দিয়েই হাঁটতে হয়। এতে করে মূল সড়ক সংকোচিত হচ্ছে, অনেক সময় ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে।

 

অপরদিকে হঠাৎ হঠাৎ ফুটপাত দখলে অভিযান চালানো হয়। কিন্তু অভিযান শেষ হতে না হতেই ফের দখল হয়ে যায় ফুটপাত।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone