শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ

কাঠলিচুর বাম্পার ফলন

Exif_JPEG_420

একটা সময় গ্রাম বাংলার বনে জঙ্গলে অযত্ন আর অবহেলায় বেড়ে উঠতো কাঠলিচু বা আঁশফল গাছ। কিন্তু বর্তমান এই সময়ে এটি একটি দুষ্প্রাপ্য ফল হয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে এ ফলটি। কাঠলিচু বা আঁশফল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফল। একে বলা হয় গরিবের লিচু। ফল গোল আকারের, শাঁস সাদা, খুব রসালো ও মিষ্টি।

 

যা লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে কাঠলিচু বা আঁশফলের বাম্পার ফলন হয়েছে। বাণিজ্যিকভাবে এর চাষ না করা হলেও লালমনিরহাটের বাড়ির আঙ্গিনা, পুকুর পাড় ও বাগানে এ ফল গাছে গাছে এখন পরিপূর্ণ।

 

কাঠলিচু বা আঁশফল ক্রান্তীয় অঞ্চলের গাছ। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার উদ্ভিদ হলেও বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় এ গাছ দেখা যায়। কাঠলিচু বা আঁশফলের বীজ থেকে চারা উৎপাদন করা যায়। বীজ থেকে উৎপাদিত গাছ হুবহু মাতৃগুণ বহন করে না। আর ফল ধরতে দীর্ঘ সময় লাগে। এটি গুটি কলম করে এর বংশ বিস্তার করা যায়। সম্প্রতি বাংলাদেশ কাঠলিচু বা আঁশফল বেশ কিছু উন্নতমানের জাত প্রবর্তনের মাধ্যমে বিস্তার লাভ করেছে।

 

বারি কাঠলিচু বা আঁশফল-১ ও বারি কাঠলিচু বা আঁশফল-২ নামে উন্নত জাত বাংলাদেশে সর্বত্র মুক্তায়ন করা হয়েছে।

 

কাঠলিচু বা আঁশফল গাছ ৬ থেকে ৮ মিটার পর্যন্ত লম্বা হয়। কাঠলিচু ফল গাছ মধ্যম আকারের চিরসবুজ গাছ। ফলবিহীন গাছ দেখলে মনে হবে লিচুগাছ। এটির খুবই সুস্বাদু ফল।

এ ফল ও লিচু ধরার সময় একই। ফল দেখতেও অনেকটা লিচুর মতো গোলাকার। বীজও গোলাকার। তবে আকারে ছোট, রসাল অংশ খুবই কম। লিচুর চেয়ে আমিষের পরিমাণ বেশি।

 

বাণিজ্যিকভাবে চাষ না হলেও আমিষগুণে ভরা এ ফলের কদর থাকলেও পরিচিতি কম। কাঠলিচু বা আঁশফলের স্বাদ আগস্ট মাস পর্যন্ত পাওয়া যায় বলে জানা গেছে।

 

ফুলগাছ গ্রামের কাঠলিচু বা আঁশফল চাষী লিফু জানান, আমার বাড়ির উঠানের জমিতে একটি কাঠলিচু বা আঁশফল গাছ রয়েছে। এ গাছে প্রচুর পরিমাণে ফল ধরেছে।

 

ফুলগাছ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম খন্দকার বলেন, লালমনিরহাটে তেমন কাঠলিচু বা আঁশফলের বাগান নেই। তবে এরই মধ্যে লিফুর জমিতে এ গাছ রয়েছেন। কাঠলিচু বা আঁশফলের বাগানে কৃষকরা লাভবান হবে। এক্ষেত্রে বাগান করতে আগ্রহীদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone