শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়
ঐতিহ্যবাহী সুকান দীঘিতে পদ্মফুল ফুটেছে

ঐতিহ্যবাহী সুকান দীঘিতে পদ্মফুল ফুটেছে

Exif_JPEG_420

সকাল পেরিয়ে দুপুরে মৃদু-মন্দ বাতাসে ঐতিহ্যবাহী সুকান দীঘির পানির হালকা ঢেউয়ের তালে তালে মাথা উঁচু করে আছে সাদা-গোলাপী পাঁপড়ির মিশেলে একেকটা পদ্মফুল। সুকান দীঘি জুড়ে পদ্মফুলের এমন অপরূপ সৌন্দর্য দূর-দূরান্ত থেকে আসা প্রকৃতি প্রেমিদের মনকে যেন নাড়া দেয়। কেউ সুকান দীঘির পাড়ের গাছ তলায় বসে উপভোগ করছেন এ অপরুপ সৌন্দর্য। আবার অনেকেই পায়ে হেটে, বাই সাইকেল, মোটর সাইকেল, রিক্সা, অটোরিক্সায় চড়ে পুরো সুকান দীঘি ঘুরে দেখছেন। সুকান দীঘিতে যতদূর চোখ যায় শুধুই পদ্মফুল।

 

এ মনোরম দৃশ্য মনকে প্রফুল্ল করে তোলে। স্বচ্ছ জলরাশিতে ভেসে থাকা পদ্মফুল পুরো সুকান দীঘির কানায় কানায় ভরে আছে। তাই প্রাকৃতিক সৌন্দর্য পিপাষু ও প্রকৃতি প্রেমিদের কাছে নতুন ঠিকানা লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কুর্শামারী গ্রামে সুকান দীঘি। ওই সুকান দীঘিতে আষাঢ় মাস থেকে কার্তিক মাস পর্যন্ত প্রায় ৫ মাস পদ্মফুল ফুটে থাকে।

 

সূর্য উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে একেকটা পদ্মের কলি ভেদ করে পাঁপড়ি মেলে নিজের সৌন্দর্যের জানান, দেয় প্রকৃতির মাঝে। সেই সৌন্দর্যকে যেন আরো নৈসর্গিক করে তোলে খাবার সংগ্রহের জন্য দলবেঁধে ছুটে আসা শালিক পাখি। তাদের কিচির মিচিরে মুখরিত হয়ে ওঠে পুরো সুকান দীঘি। প্রতিটি পদ্ম পাতার উপরে মুক্তার মত টলমল করতে থাকা পানি যেন প্রকৃতির সৌন্দর্যের অলঙ্কার। সুকান দীঘির নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে জেলাসহ বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক দর্শনার্থীরা ভিড় করে।

 

সুকান দীঘি ঘুরতে আসা কলেজ ছাত্র রিজভী আহম্মেদ সৌরভ জানান, সুকান দীঘির নাম শুনেছি। সরেজমিনে এসে দেখি খুবই মনোমুগ্ধকর পরিবেশ। আমরা স্বপরিবারে সুকান দীঘি ঘুরে অনেক আনন্দ উপভোগ করেছি।

 

গৃহিণী আইরিন বেগম জানান, এটা সুকান দীঘি এর চারপাশে গাছপালা রয়েছে। এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সবাই আসতে পারে।

 

কবি ও সাংবাদিক মাসুদ রানা রাশেদ জানান, অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি লালমনিরহাট। এই সুকান দীঘি না এলে বুঝতে পারতাম না লালমনিরহাট আরেকটি রূপের বিষয়। এখানকার মানুষের প্রকৃতি সংরক্ষণের যে তাগিদ তা সত্যিই আকৃষ্ট করে সবাইকে। পর্যটন শিল্পের বিকাশে সুকান দীঘি বিশেষ ভূমিকা রাখতে পারে।

 

আব্দুল হাকিম জানান, আমাদের গ্রামের পশ্চিম পাশে সুকান দীঘি। কয়েক যুগ ধরে ওই বিলে পদ্মফুল ফুটছে। এর সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে লোকজন আসছে প্রতিনিয়ত। ঐতিহ্যবাহী সুকান দীঘিকে পর্যটন হিসেবে গড়ে তোলার দাবী জেলাবাসীর।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone