শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে

হাতি দিয়ে চাঁদাবাজি!

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন হাট-বাজারে এমনকি ইউনিয়ন পর্যায়ে হাতি দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে।

 

রোববার (৬ নভেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বিভিন্ন বাজারে দোকানের সামনে গিয়ে হাতি শুঁড় উঁচিয়ে সালাম দিয়ে এবং গর্জন শুনিয়ে কিছু ক্ষেত্রে ভয় দেখিয়ে কৌশলে প্রতিটি দোকান থেকে ২০টাকা থেকে ৫০টাকা করে নিচ্ছে হাতির মাহুত।

 

বিভিন্ন ব্যস্ততম সড়কেও যাত্রীবাহী বাস বা ছোট যানবাহন থামিয়ে টাকা উঠানো হচ্ছে বলেও মৌখিক অভিযোগ উঠেছে। চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন লালমনিরহাটের পথচারী, যানবাহনের ড্রাইভার, মালিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণির মানুষ।

 

ব্যবসায়ীরা জানান, প্রতিদিন কয়েক হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন কৌশলী ওই মাহুত।

 

পথচারীরা জানান, হাতিকে ২০টাকার নিচে দিলে তা ছুড়ে ফেলে দেয়। ২০টাকা বা তার বেশি দিলে হাতি শুঁড় দিয়ে চেপে ধরে নিয়ে তার পিঠে বসে থাকা মাহুতের হাতে তুলে দেয়।

 

ভাটিবাড়ী বাজারের ব্যবসায়ীরা জানান, হাতি দোকানের সামনে এসে দাঁড়ালে ক্রেতারা ভয়ে দোকানে ঢুকে না বা ঢুকতে সাহস পায়না। তাই ওই বিড়ম্বনা এড়াতে দোকানিরা বাধ্য হয়ে টাকা দিয়ে হাতিকে দ্রুত বিদায় করে দেন।

 

যানবাহনের চালকরা জানান, সড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে টাকা আদায় করায় যাত্রীদের মূল্যবান সময় নষ্ট হয়।

 

হাতির মাহুত জানান, তার হাতির খাবারের জন্য বাধ্য হয়ে দোকানে দোকানে ঘুরে বা বিভিন্ন গাড়ি থামিয়ে টাকা তুলতে হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone