শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)র শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক সিজারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় সেই নিউ অতিথি ক্লিনিক এন্ড নার্সিং হোম সিলগালা ‎নিধন বন্ধ থাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েই চলছে ১৫ বিজিবি’র অভিযানে ৩০হাজার ৫০টাকার ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৫৮হাজার ৮শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু
জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব জোনাব আলী-এঁর ইন্তেকাল

জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব জোনাব আলী-এঁর ইন্তেকাল

লালমনিরহাটের মোগলহাট ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য, দুড়াকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও মোগলহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব জোনাব আলী বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫বছর।

 

সোমবার দিবাগত রাত ১টা ৩৫মিনিটে লালমনিরহাটের দুড়াকুটিস্থ নিজ বাড়ীতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

 

তাঁর পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে আলহাজ্ব জোনাব আলী বিভিন্ন রোগে ভুগছিলেন।

 

চিকিৎসকদের পরামর্শে তাঁকে বাড়ীতে চিকিৎসাধীন রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে তিনি মৃত্যুবরণ করেন।

 

মঙ্গলবার (১ নভেম্বর) দুড়াকুটিস্থ বেগম কামরুন নেছা ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে, ৪মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

 

তাঁর মৃত্যুতে সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone