শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন মোবাইল কোর্টের অভিযানে ১৯টি মামলায় অর্থদণ্ড, ৫জনের কারাদণ্ড যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর দুপা ভেঙে দেয়ার অভিযোগ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার ৩জন আসামি গ্রেফতার চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয়
রাঙ্গার কুশপুত্তলিকা দাহ্ ও মিষ্টি বিতরণ

রাঙ্গার কুশপুত্তলিকা দাহ্ ও মিষ্টি বিতরণ

জাতীয় পার্টির সদ্য পদ হারানো ও বহিষ্কৃত নেতা মশিউর রহমান রাঙ্গার কুশপুত্তলীকা দাহ ও তাকে বহিষ্কার করায় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেছে লালমনিরহাট জেলা জাতীয় পার্টি।

 

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে জাতীয় পার্টির জেলা কার্যালয় থেকে কয়েক শতাধিক নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে মিশন মোর চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে রাঙ্গার কুশপুত্তলীকা দাহ করে জেলা জাতীয় পার্টি।

 

এ সময় লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ নজরুল ইসলাম, সদস্য সচিব মাহাতাব আলী, লালমনিরহাট পৌর জাতীয় পার্টি সদস্য সচিব আলমগীর চৌধুরী, লালমনিরহাট জেলা ছাত্র সমাজের আহ্বায়ক জাকিরুল ইসলাম জাকিরসহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, শুক্রবার (২৮ অক্টোবর) জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম কর্তৃক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনণতন্ত্রের ধারা ২২ এর উপধার ২ এর ক্ষমতা বলে মশিউর রহমান রাঙ্গাকে বিরোধী দলীয় হুইপের পদ থেকে অব্যাহতি প্রদান করেন।

 

এর আগে পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভার সিন্ধান্ত মোতাবেক রাঙ্গাকে সদস্যসহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone