শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি, স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, তিস্তা ব্যারাজের সব গেট উন্মুক্ত প্রকল্পের সূচনা এবং বাহ্যিক অংশীজনদের পরিচিতিকরণ সভা অনুষ্ঠিত লালমনিরহাট-০২ আসনের জাতীয় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ মেরামতে ১৬লক্ষ টাকা ব্যয় কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট
চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের প্রাক্ প্লাটিনাম জুবিলি/ ৭৫ বছর উদযাপন অনুষ্ঠিত

চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের প্রাক্ প্লাটিনাম জুবিলি/ ৭৫ বছর উদযাপন অনুষ্ঠিত

লালমনিরহাটে চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের প্রাক্ প্লাটিনাম জুবিলি/ ৭৫ বছর উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) লালমনিরহাটের খোর্দ্দ সাপটানাস্থ চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্লাটিনাম জুবিলি জয়ন্তীর আহবায়ক রেভাঃ তপন কুমার বর্ম্মন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চার্চ অভ্ গড মিনিষ্ট্রি গ্লোবাল স্ট্যাটিজি জেনারেল ডিরেক্টর রেভাঃ জেমস্ ডোনাল্ড (জিম) লায়ং, চার্চ অভ্ গড এশিয়া প্যাসিফিক আঞ্চলিক কোর্ডিনেটর ডোনাল্ড আর্মস্টং। বক্তব্য রাখেন চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদার রহমান, প্লাটিনাম জুবিলি জয়ন্তীর ঢাকা অঞ্চলের আহবায়ক খোরশেদ আনোয়ার লিটন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান প্রমুখ। এ সময় ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী, চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone