শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি/চার্জ কালেকশনের জন্য চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি/চার্জ কালেকশনের জন্য চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত

“উদ্ভাবনী ব্যাংকিং এ আপনার বিশ্বস্ত সঙ্গী” স্লোগান নিয়ে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি/চার্জ কালেকশনের জন্য চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৫ অক্টোবর) ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ ও কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয়ে সোনালী ব্যাংক লিমিটেড ফুলবাড়ী শাখা কুড়িগ্রাম ও প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের আয়োজনে এ চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেড-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের অত্যন্ত মেধাবী ও চৌকস ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ মোঃ ওয়াহেদুননবী, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ-এর পক্ষে অধ্যক্ষ মোঃ গোলাম ওয়াদুদ এবং কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয়-এর পক্ষে অধ্যক্ষ মোঃ আব্দুল বাকী খন্দকার।

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী শাখার ম্যানেজার সুমন চন্দ্র সাহা। এ সময় প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব হাসান শহীদ মুঃ গোলাম সরওয়ার মন্ডল, ফুলবাড়ী শাখার সিনিয়র অফিসার মোঃ আক্কাছ আলীসহ উক্ত শিক্ষা প্রতিষ্ঠান ২টির গভর্নিং বডির সম্মানিত সদস্য ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলবাড়ী শাখার অফিসার মোঃ সাদ্দাম হোসেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone