শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) মোছাঃ পাপিয়া সুলতানা বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সোনালী ব্যাংক লিমিটেডের এটিএম বুথ শুভ উদ্বোধন অনুষ্ঠিত

সোনালী ব্যাংক লিমিটেডের এটিএম বুথ শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে সোনালী ব্যাংক লিমিটেড কাকিনা বাজার শাখায় এটিএম বুথ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারে সোনালী ব্যাংক লিমিটেড কাকিনা বাজার শাখা লালমনিরহাট, প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের আয়োজনে এ এটিএম বুথ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এ এটিএম বুথের আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সোনালী ব্যাংক লিমিটেড জেনারেল ম্যানেজার’স অফিস রংপুরের জেনারেল ম্যানেজার মোঃ রশিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ ওয়াহেদুননবী, উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ সরকার, কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাহির তাহু। এতে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেড কাকিনা বাজার শাখার ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) মোঃ তারেক উদ্দিন। এ সময় সোনালী ব্যাংক লিমিটেড কালীগঞ্জ শাখার ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) মোতাহারুল ইসলাম, সোনালী ব্যাংক লিমিটেড ফুলবাড়ি শাখার ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) সুমন সাহা। সঞ্চালক সোনালী ব্যাংক লিমিটেড কুড়িগ্রাম অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাহীন আক্তার ভুঁইয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone