শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ডিসি, উপজেলা  চেয়ারম্যান ও ইউএনও এর নাম ঘোষণা

রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ডিসি, উপজেলা  চেয়ারম্যান ও ইউএনও এর নাম ঘোষণা

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ প্রদান উপলক্ষে রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন বিষয়ে উপর শ্রেষ্ঠ ব্যক্তিদের বিভাগীয় পর্যায়ে নাম ঘোষণা করা হয়েছে।
রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসকের নাম উঠেছে লালমনিরহাট জেলা প্রশাসকের নাম, শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে রয়েছে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসারের নাম ঘোষণা করা হয়েছে।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ প্রদান রংপুর বিভাগীয় কমিটির অফিসার নথির মাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়েছে।
জানা যায়, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া এই তিন ব্যক্তি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নিয়মিত স্কুল পরিদর্শন, স্কুলের বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান প্রদান, শিক্ষকদের সঙ্গে মাসিক সভায় অংশগ্রহণ, স্কুলে নিয়মিত উপস্থিতি ও ঝরে পড়া রোধে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরলস কাজ করছেন। প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে উজ্জীবিত করছেন। শিক্ষকদের কোনো অসুবিধা থাকলে তা ভালোভাবে শুনে সমাধান দিয়ে পাশে থেকেছেন। এছাড়াও দপ্তরের কাজের সমন্বয়ে প্রতিটি সেক্টরে স্বচ্ছতার সাথে কাজ করা, নিবিড় কর্মতৎপরতা, অফিস ব্যবস্থাপনা ও প্রতিটি দায়িত্বের যথাযথ মনিটরিংয়ের করে আসছেন আর এ কারণেই জাতীয় শিক্ষা পদক ২০২২ প্ৰদান পদক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফরকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক ও লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ মাহবুবুজ্জামান আহমেদকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান এবং লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুমকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone