শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেটসহ মোটর সাইকেল জব্দ দিন দিন কৃষি পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির কদর বাড়ছে আদিতমারী উপজেলা সমবায় অফিসার রিয়াজুল হক-এঁর ইন্তেকাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান
শেখ রাসেল ফুটবল কার্নিভাল-২০২২ অনুষ্ঠিত

শেখ রাসেল ফুটবল কার্নিভাল-২০২২ অনুষ্ঠিত

লালমনিরহাটে শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল ফুটবল কার্নিভাল-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় লালমনিরহাট কালেক্টরেট মাঠে লালমনিরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে লালমনিরহাট জেলা প্রশাসন, লালমনিরহাট জেলা পরিষদ, লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থা ও লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় এ কার্নিভাল অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ ইউনুস আলী-এঁর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মোঃ মতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. আবু খন্দকার লেনিন। আমন্ত্রিত অতিথি ছিলেন লালমনিরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি একেএম এরশাদ হোসেন জাহাঙ্গীর, সাখাওয়াত হোসেন সুমন খান। এ সময় শেখ রাসেল ফুটবল কার্নিভালের চেয়ারম্যান আনিছুর রহমান লাডলা, সদস্য সচিব আলী হাসান নয়ন, ডিএফএর সেক্রেটারী আমিরুল হায়াত আহমেদ বকুল, সদস্য আনোয়ার ঢালী, এরশাদ পলাশ, শাহজাহান কবির সাজু, বদরুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

খেলায় খোর্দ্দ সাপটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ খোর্দ্দ সাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বত্রিশ হাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মোট ৬টি দল অংশগ্রহণ করেন।

 

পরে প্রত্যেকটি দলকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone