শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আচরণবিধি লঙ্ঘন: লালমনিরহাটে জেলা পরিষদ সদস্য পদপ্রার্থীর জরিমানা

আচরণবিধি লঙ্ঘন: লালমনিরহাটে জেলা পরিষদ সদস্য পদপ্রার্থীর জরিমানা

সারাদেশের ন্যায় চলমান জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় সদস্য প্রার্থী মোঃ সেলিম হায়দারকে ৫হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৭ অক্টোবর) দুপুরে পোস্টারে বর্তমান সদস্য লিখে প্রচারণা চালানোর দায়ে তাকে জরিমানা আদায় করা হয়। লালমনিরহাট জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ জরিমানা আদায় করেন।
জানা যায়, লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী মোঃ সেলিম হায়দার তার নির্বাচনী পোস্টারে নিজেকে বর্তমান জেলা পরিষদের সদস্য হিসেবে প্রচারণা চালান। এর মাধ্যমে ভোটারদের প্রলুব্ধ করার দায়ে লালমনিরহাট জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান তাকে ৫হাজার টাকা জরিমানা আদায় করেন।
চলমান জেলা পরিষদ নির্বাচনে সারাদেশের ন্যায় উত্তরের জেলা লালমনিরহাটে জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৯টায় শুরু  হয়ে দুপুর ২টায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। কড়া নিরাপত্তায় প্রত্যেক বুথে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করে ৫টি উপজেলার ৬টি কেন্দ্রের ১২টি বুথে ইভিএমে ভোট গ্রহণ করা হয়।
লালমনিরহাট জেলায় পুরুষ সদস্য পদে ১৪জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার ৬শত ২৬জন। এর মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ শেষে ভোটগণনা চলছে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone