শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সোনালী ব্যাংক পিএলসি কালীগঞ্জ শাখার এটিএম বুথ ও সিআরএমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ সেবা সংযোগ মেলা-২০২৫ শুভ উদ্বোধন অনুষ্ঠিত জন্মান্ধ হাফেজা খাদিজা খাতুনকে “খাদিজা ভবন” হস্তান্তর অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ এবং মদ জব্দ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায়- দোয়া মাহফিল অনুষ্ঠিত ‘সুলতানার স্বপ্ন’ এবং রোকেয়ার বিবিধ সমাজভাবনা- আমাদের সময়ের লড়াই আলোচনা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক ‍দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত
তথ্য কানন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

তথ্য কানন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে তথ্য কানন (তথ্য প্রযুক্তি ও ইন্টারনেট সেবা) এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় লালমনিরহাট জেলা শহরের পুরান বাজারস্থ শাহান শপিং কমপ্লেক্সে এ তথ্য কাননের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

তথ্য কাননের ফিতাকেটে শুভ উদ্বোধন করেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু। এ সময় তথ্য কাননের স্বত্বাধিকারী জহুরুল হক টিটু, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোড়ল হুমায়ূন কবির, সহ-সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম, সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুমন খাঁন, পরিচালক আলহাজ্ব সেকেন্দার আলী, আলহাজ্ব খোরশেদ আলম দুলাল, আলী হাসান নয়ন, শাজাহান আলী প্রামানিক লাভলু, রফিকুল ইসলাম রিপন, সাবেক পরিচালক শহিদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখা উপ-দপ্তর সম্পাদক গোলাম সারওয়ার বকুল, ইটাপোতা দাখিল মাদ্রাসার সভাপতি হাফিজুর রহমান, লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছ, বিশিষ্ট ঠিকাদার রাহেদুজ্জামান রোমান, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন পুরান বাজার জামে মসজিদের পেশ ঈমাম মাওঃ মোঃ আলাউদ্দিন।

 

উল্লেখ্য যে, এ তথ্য কাননে ফটোকপি, কম্পোজ, ইন্টারনেট সেবা, ছবি, ইজিপি টেন্ডার, ডিজিটাল ডিস লাইন কানেকশনসহ অন্যান্য সেবা প্রদান করা হয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone