শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘টিউবওয়েল’ মার্কা প্রতীক নিয়ে প্রচারণার শীর্ষে প্রার্থী শাহীন

‘টিউবওয়েল’ মার্কা প্রতীক নিয়ে প্রচারণার শীর্ষে প্রার্থী শাহীন

লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে ওয়ার্ড নং-২ এ সদস্য পদপ্রার্থী মোঃ শাহিনুর ইসলাম শাহীন। সোমবার (১৭ অক্টোবর) লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে ওয়ার্ড নং-২ এ সদস্য পদে (হাতীবান্ধা উপজেলা) বাংলাদেশ আওয়ামী যুবলীগ হাতীবান্ধা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহীন টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

 

যতই দিন যাচ্ছে ততই মোঃ শাহিনুর ইসলাম শাহীন টিউবওয়েল জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। রাজনৈতিক পরিবারের বেড়ে উঠা শাহীন ছাত্র জীবন থেকেই বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ হাতীবান্ধা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছোটবেলা থেকেই জনগণের প্রতিনিধি হিসেবে তাদের পাশে থেকে কিছু করার বাসনা থেকেই আসন্ন লালমনিরহাট জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে অংশগ্রহণ করছেন।

 

মোঃ শাহিনুর ইসলাম শাহীন বলেন, জেলা পরিষদ থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়নমূলক কাজ হয়ে থাকে। আমি মনে করি, জেলা পরিষদের চেয়ারম্যানের পাশাপাশি সদস্যদের ও এলাকার উন্নয়নের জন্য কাজ করার সুযোগ রয়েছে। ইনশা আল্লাহ আমি নির্বাচিত হলে, সন্মানিত সকল ভোটারদের সাথে সমন্বয় ও সকলের মতামতের ভিত্তিতে আমার নির্বাচনী এলাকার সমস্যা চিহ্নিত করে, জেলা পরিষদ থেকে বরাদ্দকৃত সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে একটি মডেল ওয়ার্ডে রুপান্তিত করতে পারবো।

 

তিনি আরও বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সদস্যরা নির্বাচিত হন। এলাকার উন্নয়নের স্বার্থে হাতীবান্ধা উপজেলার জনপ্রতিনিধিরা আমাকে তাদের ভোট দেবেন বলে আমি আশাবাদী। জননেত্রী শেখ হাসিনা আমার যোগ্যতার মুল্যায়ন করে যুবলীগ হাতীবান্ধা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনোনিত করেছেন দেশের ও দলের জন্য কাজ করতে।

 

সোমবার (১৭ অক্টোবর) লালমনিরহাট জেলা পরিষদের সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে বিজয়ী হতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone