শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
পূজা মন্ডপ পরিদর্শনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি

পূজা মন্ডপ পরিদর্শনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি

শারদীয় দূর্গাপূজা উদযাপনে লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
মঙ্গলবার (৪ অক্টেবর) সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দ তিস্তা ব্রীজ এলাকা থেকে স্বাগত জানিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে জাতীয় মহাসড়কে হয়ে লালমনিরহাট সার্কিট হাউজে আসেন। এরপর বিকেল ৪টা ৩০মিনিটে নেতাকর্মীদের নিয়ে লালমনিরহাটের মহেন্দ্রনগর, কুলাঘাট, মোগলহাট ইউনিয়ন ও লালমনিরহাট পৌরসভা এলাকার মন্দির পরিদর্শন শেষে সার্কিট হাউজে আসেন।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্য জি এম কাদের বলেন,
সংখ্যালঘু হিসেবে কেউ অনিরাপদ থাকবে না। যখন আমি এমপি বা মন্ত্রী ছিলাম না তখনও আপনাদের সাথে ছিলাম এখনও আছি। এছাড়া মন্দিরগুলোর উন্নয়নে অর্থ বরাদ্দসহ নানান সহযোগীতার আশ্বাস দেন।
এ সময় তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন, লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাডঃ নজরুল ইসলাম, লালমনিরহাট পৌর জাতীর পার্টির সদস্য সচিব আলমগীর চৌধুরী, লালমনিরহাট জেলা ছাত্র সমাজের আহবায়ক জাকিরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone