শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন মাহমুদা মাসুম

শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন মাহমুদা মাসুম

লালমনিরহাট জেলার ৫টি উপজেলা নির্বাহী অফিসারদের মধ্যে এবার লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুমকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ প্রদান উপলক্ষে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার ঘোষণা করা হয়েছে।

 

বুধবার (২১ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর ও লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী স্বাক্ষরিত এক অফিসিয়াল নথির মাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়।

 

এ বিষয়ে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম বলেন, অনেকে আমাকে ফোন করে অভিনন্দন জানাচ্ছে প্রথমে বিষয়টি বুঝতে পারিনি পরে জানতে পারি আমাকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

জেলা প্রশাসকের কার্যালয় হতে জানা যায়, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নিয়মিত স্কুল পরিদর্শন, স্কুলের বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান প্রদান, শিক্ষকদের সঙ্গে মাসিক সভায় অংশগ্রহণ, স্কুলে নিয়মিত উপস্থিতি ও ঝরে পড়া রোধে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরলস কাজ করছেন। প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে উজ্জীবিত করছেন। শিক্ষকদের কোনো অসুবিধা থাকলে তা তিনি ভালো ভাবে শুনে সমাধান দিচ্ছেন। এছাড়াও দপ্তরের কাজের সমন্বয়ে প্রতিটি সেক্টরে স্বচ্ছতার সাথে কাজ করছেন। নিবিড় কর্মতৎপরতা, অফিস ব্যবস্থাপনা ও প্রতিটি দায়িত্বের যথাযথ মনিটরিংয়ের কারণে সকল দপ্তর প্রধানরাও অনেক ভালোভাবে কাজ করছে। আর এ কারণেই জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone