শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে
বিদ্যালয় ভিত্তিক সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিদ্যালয় ভিত্তিক সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে “অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠুক প্রগতিশীল সোনার বাংলা” শ্লোগান নিয়ে বিদ্যালয় ভিত্তিক সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় লালমনিরহাটের তালুক খুটামারাস্থ বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ে সূর্যমূখী সংগীত একাডেমী ও রহমান স্মৃতি গণগ্রন্থাগারের আয়োজনে সূর্যমূখী সংগীত একাডেমী ও রহমান স্মৃতি গণগ্রন্থাগার লালমনিরহাটের প্রতিষ্ঠাতা সম্পাদক ফারুক আহমেদ সূর্য-এঁর ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসেনা বেগম মিনা-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু। এতে বিশেষ অতিথি ছিলেন কবি ও কথা সাহিত্যিক জিল্লুর রহমান, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদ আলম, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, সূর্যমূখী সংগীত একাডেমী সভাপতি আব্দুল মান্নান, রহমান স্মৃতি গণগ্রন্থাগারের সভাপতি তৌহিদুল ইসলাম লিটন। বক্তব্য রাখেন সূর্যমূখী সংগীত একাডেমী ও রহমান স্মৃতি গণগ্রন্থাগার লালমনিরহাটের প্রতিষ্ঠাতা সম্পাদক ফারুক আহমেদ সূর্য প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ প্রতিযোগিতায় সংগীত বিষয়ক বিচারক মন্ডলী ছিলেন তাজুল চৌধুরী, জেমস আশীষ দাস, জাভেদ শাহ্, নাজমুল হাসান রফিক প্রমুখ। আবৃত্তি বিষয়ক বিচারক মন্ডলী ছিলেন মজিবর রহমান, মনছুর আহমেদ, পিকে বিক্রম, কাব্য রাসেল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone