শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমনিরহাট জেলা পরিষদে মনোনয়নপত্র দাখিলকারী বৈধ প্রার্থী চেয়ারম্যান পদে ১জন, সংরক্ষিত মহিলা সদস্যা পদে ৯জন ও সদস্য পদে ১৮জন

লালমনিরহাট জেলা পরিষদে মনোনয়নপত্র দাখিলকারী বৈধ প্রার্থী চেয়ারম্যান পদে ১জন, সংরক্ষিত মহিলা সদস্যা পদে ৯জন ও সদস্য পদে ১৮জন

লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী সোমবার (১৭ অক্টোবর)।

 

রোববার (১৮ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বাছাই এর দিনে মনোনয়নপত্র দাখিলকারী বৈধ প্রার্থী লালমনিরহাট জেলা পরিষদে চেয়ারম্যান পদে ১জন, সংরক্ষিত মহিলা আসনের সদস্যা পদে ৯জন, সদস্য পদে ১৮জন। সাধারণ সদস্য পদে বাতিল প্রার্থী ৪জন।

 

এ নির্বাচন চেয়ারম্যান পদে দলীয়ভাবে ও প্রতীকে হওয়ায় লালমনিরহাট জেলা পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রার্থী রয়েছে।

 

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুরুল হাসান সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল কারী বৈধ প্রার্থী ১জন মোঃ মতিয়ার রহমান। সংরক্ষিত মহিলা আসনের সদস্যা পদে মনোনয়নপত্র দাখিল কারী বৈধ প্রার্থী ৯জন। তন্মধ্যে ওয়ার্ড নং-১ এ ৬জন, ওয়ার্ড নং-২ এ ৩জন। সদস্য পদে মনোনয়নপত্র দাখিল কারী বৈধ প্রার্থী ১৮জন। তন্মধ্যে ওয়ার্ড নং-১ এ ২জন, ওয়ার্ড নং-২ এ ৮জন, ওয়ার্ড নং-৩ এ ২জন, ওয়ার্ড নং-৪ এ ৪জন, ওয়ার্ড নং-৫ এ ২জন।

 

এদিকে লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান হচ্ছেন মোঃ মতিয়ার রহমান। এখন শুধু সরকারি ভাবে ঘোষণার আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।

 

আগামী সোমবার হতে বুধবার (১৯ হতে ২১ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের, আগামী বৃহস্পতিবার হতে শনিবার (২২ হতে ২৪ সেপ্টেম্বর) আপিল নিষ্পত্তি, আগামী রবিবার (২৫ সেপ্টেম্বর) প্রার্থীতা প্রত্যাহার, আগামী সোমবার (২৬ সেপ্টেম্বর) প্রতীক বরাদ্দ।

 

প্রসঙ্গত, এর আগে সবশেষ ২০১৬ সালের ১৮ ডিসেম্বর এসব জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone