শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
নিজ বাড়ি থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

নিজ বাড়ি থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে খোকা মিয়া (৭০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসূল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের কামারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে খোকা মিয়ার ঘর থেকে দুর্গন্ধ আসতে শুরু করে। এ সময় খোকা মিয়াকে ডাকলে কোন সারা শব্দ দেননি। ওই সময় তার স্ত্রী জোসনা বেগমকে ডাকলেও তিনি সারা শব্দ দেননি। স্থানীয়রা জানতে পারেন তার স্ত্রী তার স্বামী খোকা মেয়েকে রেখে জয়পুরহাটে গেছেন। পরে পুলিশকে খবর দিলে ঘরের ভিতরে ঢুয়ে দেখতে পান বৃদ্ধের মরদেহ।

 

কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহির তাহু বলেন, ঐ বৃদ্ধর মৃত্যু রহস্যজনক তাই পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য তার লাশ লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসূল জানান, ঘটনা রহস্যজনক মনে হয়েছে। তাই ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone