শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত অ্যাড. মোঃ মতিয়ার রহমান

ফুলেল শুভেচ্ছায় সিক্ত অ্যাড. মোঃ মতিয়ার রহমান

বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড লালমনিরহাট জেলা পরিষদ-এর নির্বাচনে ‘চেয়ারম্যান’ পদে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মোঃ মতিয়ার রহমান বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সমর্থ প্রদান করায় নেতা-কর্মী ও বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হয়েছেন।

 

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকালে লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীগণ তিনি ঢাকা থেকে সৈয়দপুর হয়ে লালমনিরহাটের কাকিনাস্থ শেখ হাসিনা তিস্তা সেতু এলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সেখানে হাজার হাজার মানুষের ঢল নামে ও উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়।

 

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মোঃ মতিয়ার রহমান নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং অতীতের ন্যায় আগামী দিনেও সকলের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone