শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের আয়োজনে পঞ্চপ্রদীপ অনুষ্ঠিত

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের আয়োজনে পঞ্চপ্রদীপ অনুষ্ঠিত

বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্র লাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন ও কাজী নজরুল ইসলামকে পঞ্চকবি বলা হয়।

 

এই পঞ্চকবির গান নিয়ে একটি ব্যতিক্রম সন্ধ্যার আয়োজন করেছেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ লালমনিরহাট জেলা শাখা।

 

শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় লালমনিরহাট পৌরসভা চত্ত্বর পৌর সাংস্কৃতিক কেন্দ্রে লালমনিরহাট পৌরসভার সহযোগিতায় পঞ্চকবির কথামালায় সংগীতানুষ্ঠান পঞ্চপ্রদীপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ কুমার বনিক তপু-এঁর সভাপতিত্বে পঞ্চপ্রদীপ প্রজ্বলন করেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন। এ সময় লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, সহযোগী অধ্যাপক (অবঃ) নজরুল ইসলাম মন্ডল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মজিবর রহমান, কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সদস্য অবিনাশ রায়, রত্নাই থিয়েটারে সাধারণ সম্পাদক শামীম আহমেদ, ওস্তাদ তাজুল চৌধুরীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সংগীত পরিবেশন করেন জয়শ্রী রায়, অনন্যা রায়, শৈলী বর্মন স্নেহা, মিতালী রায়, শ্যামল রায়, তপু বনিক, পারমিতা বনিক, শিখা রায়, অনুসূয়া দেব, এষা আদ্রিতা, জেমস আশীষ দাস, শিখা রায়, নম্রতা রায়, নাজমুল হাসান রফিক, দুলাল রায়, শৈলী রায়, কিশোর সরকার প্রমুখ।

 

যন্ত্র সংগীত পরিবেশন করেন শৈবাল কান্তি রায়, দীলিপ রায়, প্রদীপ রায়, সঞ্জয় রায়, তপন রায়, দুলাল রায়, উমাচরণ রায়। সঞ্চালক লুৎফর রহমান লিটন, জাকির হোসেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone