শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির খবরে পেট্টোল পাম্পে ভিড়

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির খবরে পেট্টোল পাম্পে ভিড়

লালমনিরহাটে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির খবরে পাম্পগুলোর সামনে মোটর সাইকেলের ভিড় লেগে যায়।

 

শুক্রবার (৫ আগস্ট) রাতে সব ধরনের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

 

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির খবর প্রকাশের পর পরই লালমনিরহাটের পেট্রোল পাম্পগুলোতে ভিড় করতে শুরু করেন মোটর সাইকেলসহ তেলচালিত ছোট-বড় যানবাহনের চালকেরা। তবে বেশির ভাগ পাম্পই তেল বিক্রয় বন্ধ করে দিতে দেখা গেছে। পরে পাম্পে ক্ষোভ ঝাড়তে দেখা গেছে তেল নিতে আসা বিভিন্ন যানবাহনের চালকদের। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। অতঃপর পেট্টোল পাম্প কর্তৃপক্ষ পুলিশের উপস্থিতিতে পূর্বের মূল্য ঘোষিত ১শত টাকার করে পেট্টোল ও অকটেন বিক্রয় করতে দেখা গেছে।

 

সরেজমিনে ফিলিং স্টেশনগুলো ঘুরে দেখা গেছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পাম্প কর্তৃপক্ষ বিক্রয় বন্ধ করে দেয়। উক্ত পাম্পের সামনে শত শত যানবাহন নিয়ে চালকরা বিক্ষোভ করে।

 

লালমনিরহাটের ফিলিং স্টেশন খোলা থাকলেও শত শত মানুষ মোটর সাইকেল নিয়ে তেল নিতে অপেক্ষা করে। এতে শুরু হয় হট্টগোল।

 

ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে আসা মোটর সাইকেল চালকরা বলেন, হঠাৎ করেই তেলের মূল্য বাড়াল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

 

শুক্রবার (৫ আগস্ট) রাতে দেশে সব ধরনের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় ডিজেল ও কেরোসিন লিটার প্রতি ৩৪টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১শত ১৪টাকা। অকটেনে ৪৬টাকা বেড়ে ১শত ৩৫টাকা ও পেট্রোল লিটারে ৪৪টাকা বেড়ে করা হয়েছে ১শত ৩০টাকা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone