শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ
লালমনিরহাটে একটি ওয়ার্ডে ভোট গ্রহণ শেষ

লালমনিরহাটে একটি ওয়ার্ডে ভোট গ্রহণ শেষ

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দারা ইলেকট্রনিক ভোটিং যন্ত্র-ইভিএম এর মাধ্যমে ভোট দিয়েছেন। বর্তমানে ভোট গ্রহণ শেষ।

 

বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়। যা চলে বিকাল ৪টা পর্যন্ত।

 

জানা যায়, সকাল থেকে চলবলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নীলকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিত দেখা গেছে। নারী-পুরুষ ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুন্দরভাবে ইভিএমে ভোট দিচ্ছেন। এছাড়া নিরাপত্তা ক্ষেত্রে পুলিশ, আনসার সদস্যরা সব সময় তৎপর রয়েছেন।

 

৯নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য পদে প্রার্থী রয়েছে ৪জন। প্রার্থীরা হলেন- বাবুল মিয়া রাজু, লাল মিয়া, শৈলন্দ্র চন্দ্র বর্মন ও নুরুল আমীন বাবুল।

 

কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা রহমান বলেন, ইভিএম ভোটিং এ ভালো উপস্থিত ছিলো ভোটারদের। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর নেই। আশা রাখি ভালোভাবে ফলাফল ঘোষণা সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone