শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু পুকুরের পানিতে ডুবে শিশুর অকাল মৃত্যুতে জেলা প্রশাসনের গভীর শোক সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলায় আহত ৪জন।

 

শুক্রবার (২৯ এপ্রিল) রাত ১১টা ৩০মিনিটের দিকে প্রেসক্লাব লালমনিরহাটের চত্ত্বরের সামনে এ ঘটনা ঘটেছে।

 

জানা যায়, প্রেসক্লাব লালমনিরহাটের অফিস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা করাকে কেন্দ্র করে দুটি গ্রুপ তৈরী হয়। এতে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) হতে সাংবাদিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ অবস্থায় সিনিয়র সাংবাদিকরা প্রেসক্লাবের মূল ফটকে তালা লাগিয়ে চলে যায়। পরে শুক্রবার (২৯ এপ্রিল) রাত ১১টা ৩০মিনিটের দিকে বহিরাগত কিছু ছেলে এসে প্রেসক্লাবের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে এ খবর শুনে সিনিয়র সাংবাদিকরা প্রেসক্লাবে গেলে ওই বহিরাগত সন্ত্রাসীরা এসে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় প্রেসক্লাবের সামনে থাকা চ্যানেল টুয়েন্টিফোরের সাংবাদিক মিলন পাটোয়ারী, এশিয়ান টিভির সাংবাদিক নিয়ন দুলাল, বাসস ও দৈনিক জনকন্ঠের প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহীন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরসহ কয়েকজন সাংবাদিক গুরুত্বর আহত হন। এতে মিলন পাটোয়ারীর মাথায় এলোপাতাড়ি ডাং মাইর করতে থাকলে তার মাথার দুই জায়গায় ক্ষত হয়ে যায়। পরে আহতদের দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

এর আগে শুক্রবার (২৯ এপ্রিল) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর ও অবমাননার প্রতিবাদে সকাল ১০টার দিকে মিশন মোড় চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহা আলম বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। অপরাধী যাই হোক আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone