শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায় সারের দাবিতে রোপা-আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক র‍্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত আয়কর আইন আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

নারী সঙ্গীর খোঁজে হাতীর তান্ডব

আলোর মনি রিপোর্ট: লারমনিরহাটে পুনাক হস্ত কুটির শিল্প পণ্য মেলায় দি লায়ন সার্কাসের একটি পুরুষ হাতী নারী সঙ্গীর খোঁজে তান্ডব চালিয়ে দোকান পাট ও গাছপালা ভেঙ্গে ফেলেছে।

 

হাতীটি সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে লালমনিরহাট পৌরসভার সাহেব পাড়া (রেলওয়ে ঈদগাহ মাঠ) এলাকয় দড়ি ছিঁড়ে বেড়িয়ে এসে এমন তান্ডব চালায়।

 

মাহুতসহ সার্কাস দলের সদস্যরা একে শান্ত করতে ব্যর্থ হয়ে ফোন দেন ফায়ার সার্ভিসে। তারাও যেতে পারছেন না হাতিটির কাছে।

 

কিছুক্ষণ তান্ডব চালানোর পর হাতীটি লোকালয় ছেড়ে রেলওয়ের বিলে নেমে পড়ে।

 

হাতীর মাহুত মোঃ মজিবর বলেন, নারী সঙ্গীর খোঁজে হাতীটি এমন বেপরোয়া হয়ে গেছে বলে মনে হচ্ছে। একে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। চেতনা নাশক ইনজেকশন পুশ করলে হয়তো নিয়ন্ত্রণে আনা যাবে। রংপুর বিভাগীয় বন কার্যালয়ে খবর দেয়া হয়েছে। তারা আসছে।

 

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্য আতঙ্ক বিরাজ করছে।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহ আলম সাংবাদিকদের বলেন, হাতীটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত এটি কোনো মানুষকে আক্রমণ করেনি।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুরুষ হাতীটি পানিতেই আছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone