শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হলুদ রঙ্গে ফুটেছে সোনালু ফুল মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা এবং ইস্কাফ সিরাপ জব্দ মুগ্ধতা ছড়াচ্ছে জারুল ফুল লটকন ধরেছে থোকায় থোকায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত ‎আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক মামলায় সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীরের ৫বছর কারাদণ্ড বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত নায়েক সুবেদার আব্দুস সামাদ জেহাদী-এঁর ইন্তেকাল স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব
মাচায় লাউ চাষে লাভবান কৃষক

মাচায় লাউ চাষে লাভবান কৃষক

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে মাচায় লাউ এর আবাদ দিন দিন বাড়ছে। এখানে বাড়ির উঠানে মাচা পদ্ধতিতে লাউ চাষ করছেন অনেক কৃষক। এ ছাড়া বাণিজ্যিকভাবে বিক্রির জন্য জমিতে লাউ চাষ করে লাভবান হচ্ছেন অনেক কৃষক।

 

সরেজমিনে দেখা যায়, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কর্ণপুর, দুড়াকুটি, ফুলগাছ, কোদালখাতা, ভাটিবাড়ী, কাকেয়া টেপা, বনগ্রাম, শিবেরকুটি, আদিতমারী উপজেলার কুমড়িরহাট, চন্দনপাট, বড় কমলাবাড়ী, হাজীগঞ্জ, চণ্ডীমারি, কালীগঞ্জ উপজেলার শিয়ালখাওয়া, চাপারহাট, ভোটমারী, হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া, সিঙ্গিমারী এলাকার জমিতে মাচা পদ্ধতিতে লাউ চাষ করা হয়েছে। এ ছাড়া লালমনিরহাট জেলার বিভিন্ন বাড়ির আঙ্গিনায় ও রাস্তার পাশেও লাউ চাষ করা হয়েছে। সেই সব গাছে এখন লাউ ধরেছে।

 

মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের লাউ চাষি মোঃ একরাম আলী বলেন, এবার আমার লাউ গাছগুলো খুব সুন্দর হয়েছে। গাছে গাছে ফুল আসছে এবং লাউ ধরছে। লাউ বিক্রি করেছি। ভালো টাকা আয় হয়েছে।

 

উক্ত এলাকার আরেক লাউ চাষি সুধীর চন্দ্র বলেন, আমি ৪০শতাংশ জমিতে লাউ চাষ করেছি। যা বাজারে বিক্রি করে প্রায় ৭০হাজার টাকা আয় করেছি। এতে আমার সংসারের বাড়তি টাকা উপার্জন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone