শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে
ভারি বর্ষণে বেড়েছে তিস্তা নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

ভারি বর্ষণে বেড়েছে তিস্তা নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:

উজানে ভারি বর্ষণের ফলে লালমনিরহাট জেলার তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় দেশের বৃহত্তর সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে ৪৪টি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

বুধবার ২৭ মে দুপুর ২টা থেকে তিস্তার পানি বিপদসীমার মাত্র ১০সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে ব্যারাজের ভাটি এলাকায় অনেক ফসলি জমিতে পানি প্রবেশ করেছে। চর এলাকাসহ তিস্তা তীরবর্তি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী, সিন্দুনা এলাকা।

কালীগঞ্জ উপজেলার চরবৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোঁচা, গোবর্ধন ও লালমনিরহাট সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছসহ ১০গ্রামের ফসলি জমিতে পানি প্রবেশ করেছে। এসব এলাকার অধিকাংশ বাড়ি ঘরেও পানি ঢুকে পড়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আব্দুল কাদের সাংবাদিকদের জানান, তিস্তা নদীতে উজানের পানি ঢুকে পড়ায় নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। ব্যারাজের জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

পানি বিপদসীমার ১০সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone