শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত ‎১৫ বিজিবি’র অভিযানে ১৩লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ কালীগঞ্জে প্রশাসনের নীরবতায় চলছে তিস্তা নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক
লালমনিরহাটে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ : ছেলের আত্মহত্যার চেষ্টা

লালমনিরহাটে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ : ছেলের আত্মহত্যার চেষ্টা

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন ওই ব্যক্তির ছেলে।

 

পুলিশ জানিয়েছে, ৩মাস আগে প্রতিবেশী এক নারীর সঙ্গে প্রেম করে বিয়ে করেন ওই যুবক। জীবিকার প্রয়োজনে দিনের বেলায় বাড়ির বাইরে থাকেন তিনি। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই গৃহবধূকে কয়েক দফা ধর্ষণ করেন তার শ্বশুর। একপর্যায়ে বিষয়টি তার স্বামী ও শাশুড়িকে জানান ওই গৃহবধূ।

 

পুলিশ আরও জানিয়েছে, রোববার (৫ ডিসেম্বর) বিষয়টি নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান ওই যুবক। পরে তাকে হাসপাতালে ভর্তি করান স্বজনরা।

 

ওই নববধূ সাংবাদিকদের বলেন, গত সাত দিন ধরে ধর্ষণের শিকার হওয়ার পর বিষয়টি আমি স্বামী ও শাশুড়িকে জানাই। তারা প্রথমে বিশ্বাস করেনি আমার কথা। শেষ দিন আমার স্বামী নিজেই বিষয়টা দেখে ফেলেন। এই ক্ষোভে সে বিষপানে আত্মত্যার চেষ্টা করেছে।

 

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone