শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
ফলোআপ : অবৈধভাবে রাস্তার গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

ফলোআপ : অবৈধভাবে রাস্তার গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ও ফকিরপাড়া ইউনিয়নের বিভিন্ন আঞ্চলিক সড়কের দুই পার্শ্বে থাকা দেড় শতাধিক গাছ অবৈধ ভাবে কাটার প্রতিবাদে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন ।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ গেটে ঘন্টাব্যাপী মানববন্ধনে বড়খাতা ও ফকিরপাড়া দুই ইউনিয়নের শতাধিক নারী ও পুরুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ রাজন, আব্দুর রহমান ও হাবিবুর রহমান। বক্তাগন বলেন, বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল ঐ দুই ইউনিয়নের দেড় শতাধিক বিভিন্ন প্রজাতের গাছ অবৈধ ভাবে কেটে বিক্রি করেছে। এ ঘটনার প্রতিবাদ করা হলে চেয়ারম্যান ও তার লোকজন বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন। অবৈধ গাছ কাটার বিরুদ্ধে স্থানীয় থানাসহ জেলা ও উপজেলা প্রশাসনের নিকট একাধিক লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু দীর্ঘ দিন অতিবাহিত হলেও প্রশাসন রহস্যজনক কারণে আইনগত ব্যবস্থা গ্রহন করছে না।

 

এ সময় সাধারণ কৃষক আব্দুর রহমান জানান, তিনি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় প্রথমে একটি জিডি করেন। পরে তাকে আবারও হুমকি দেয়ায়, তিনি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। কিন্তু দীর্ঘ দিনেও ব্যবস্থা গ্রহন করেনি পুলিশ।

তবে বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল জানান, তিনি যথাযথ কৃর্তপক্ষের অনুমতি নিয়েই গাছ কেটেছেন। গাছ গুলোর মালিক ইউনিয়ন পরিষদ এমন দাবী তার।

 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম বলেন, বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেলের বিরুদ্ধে অভিযোগ গুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone