শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎আকস্মিক বন্যায় ১৫শত পরিবারের মাঝে ত্রাণমন্ত্রীর জরুরি খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান ভারতীয় ইয়াবা, ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাফ সিরাপ জব্দ দুর্ভোগে বানভাসি মানুষ তিস্তা নদীর পানি কমলেও হাজারও মানুষ এখনও পানিবন্দি দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত মাদক জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ভারতীয় নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোচিত নন্দিনী হত্যা মামলার আসামি মমতা রানী গ্রেফতার; জেলহাজতে প্রেরণ তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১০নং বড়বাড়ী ইউনিয়নের ছাট হর নারায়ন এলাকায় নিজ বাড়ী থেকে ব্রেস (৩০) নামের অর্ধ গলিত এক যুবকের লাশ উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

 

সোমবার (২ আগস্ট) দুপুরে নিহতের নিজ বাড়ী থেকে দুর্গন্ধ বের হলে এলাকার কয়েকজন লোক বাড়ী গিয়ে ব্রেস এর হাত পা বাধা অবস্থায় মৃত দেখে লালমনিরহাট সদর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছে। ব্রেস ছাট হর নারায়ন এলাকার মৃত প্রছন্ন কুমারের ছেলে।

 

এলাকাবাসী ও পুলিশ জানায়, ব্রেস বাড়ীতে একাই থাকত। ধারনা করা হচ্ছে দুই তিন দিন আগে তাকে কে বা কাহারা হত্যা করেছে। ফলে লাশে পচন ধরে দুর্গন্ধ বের হয়েছে।

 

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, এএসপি (এ-সার্কেল) মারুফা জামান ও লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

এএসপি (এ-সার্কেল) মারুফা জামান সাংবাদিকদের বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। আমরা তদন্ত করে পরে বিস্তারিত জানাব।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone