শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে
লালমনিরহাটে ধর্ম অবমাননার দায়ে প্রধান শিক্ষক আটক

লালমনিরহাটে ধর্ম অবমাননার দায়ে প্রধান শিক্ষক আটক

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ধর্ম অবমাননার দায়ে পবিত্র রায় নামের একজন প্রধান শিক্ষককে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

 

শুক্রবার (২৩ জুলাই) মানবাধিকার ও বাস্তবায়ন সংস্থার সভাপতি জহির রায়হান ধর্ম অবমাননার দায়ে পবিত্র রায়ের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অভিযোগ করেন। পরে কালীগঞ্জ থানা পুলিশ ওই প্রধান শিক্ষককে আটক করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ বলেন, পবিত্র রায়ের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তিনি এখন পুলিশী হেফাজতে রয়েছেন।

 

ঘটনার সূত্রপাতে জানা যায়, পবিত্র রায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তালুক সাখাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একই উপজেলার শিক্ষক সমিতির সভাপতি।

 

পবিত্র রায়, ঘটনার একদিন আগে ফেসবুকে কোরবানী নিয়ে কবিতাকৃতির কিছু কথা লিখে ফেসবুকে পোস্ট দেন। সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তিনি পোস্টটি মুছে ফেলে দুঃখ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone