শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৬দিন বন্ধ

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৬দিন বন্ধ

আলোর মনি রিপোর্ট: পবিত্র ধর্মীয় উৎসব ঈদ উল আযহা উপলক্ষে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ৬দিন বন্ধ থাকবে।

 

রোববার (১৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি রুহুল আমিন বাবুল।

 

তিনি বলেন, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সোমবার (১৯ জুলাই) থেকে শনিবার (২৪ জুলাই) পর্যন্ত ও শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ টানা ৬দিন বুড়িমারী স্থলবন্দর ও ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। উভয় দেশের বন্দরের এ্যাক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোশিয়েশনের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মাঝে ছুটির পত্র বিনিময় করা হয়েছে।

 

ফলে সোমবার (১৯ জুলাই) থেকে টানা ৬দিন স্থলবন্দরে সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। রোববার (২৫ জুলাই) যথারীতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। তবে সরকার ঘোষিত কঠোর লকডাউনে সরকার বন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করলে ছুটি বাড়তে পারে বলেও জানান তিনি।

 

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও উপ-হাইকমিশনারের অনাপত্তির সনদ প্রাপ্ত পাসপোর্টধারী যাত্রীদের যাতায়ত স্বাভাবিক থাকবে। সেক্ষেত্রে দেশে ফেরত আসা যাত্রীদের ১৪দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামুলক।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone