শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আম গাছে ঝুলছে চাষিদের স্বপ্ন ‎আগামী ৩ জুন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান উৎসব ইসলাম ফার্নিচারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ফুয়েল কার্ডের তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে মার খেলেন মোটর সাইকেলবাহী যুবক মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল
অসুস্থ্য দরিদ্র নারীর চিকিৎসার দায়িত্ব নিলেন আওয়ামী লীগ নেতা সুমন খান

অসুস্থ্য দরিদ্র নারীর চিকিৎসার দায়িত্ব নিলেন আওয়ামী লীগ নেতা সুমন খান

আলোর মনি রিপোর্ট: মা স্টোক করে সর্ব শরির অবোস, নিথর দেহে নিয়ে বিনা চিকিৎসায় বিছানায় পড়ে আছে। তবুও তার অবুঝ এক শিশু দুধ পান করছে, অপর একটি শিশু মায়ের বুকের উপর শুয়ে আছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) এমন একটি স্টাটাস দেখে অবশেষে শয্যাশায়ী দরিদ্র ওই নারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান।

 

শনিবার (৫ জুন) দুপুরে তিনি লালমনিরহাট জেলা শহরের ওয়ার্লেস কলোনী এলাকায় শয্যাশায়ী সেলিনা খাতুন (২৭) নামের অসুস্থ্য দরিদ্র ওই নারীর বাড়িতে গিয়ে উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে রংপুরে পাঠান।

 

এ সময় আবেগ আপ্লুত হয়ে অসুস্থ্য ওই নারীর প্রতিবন্ধী বৃদ্ধ মা মর্জিনা বেওয়া আওয়ামী লীগ নেতা সুমন খানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন।

 

এছাড়া তাঁর এমন মানবিক কাজে এলাকাবাসী লোকজন ধন্যবাদ জানান।

 

এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বীসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone