শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায় সারের দাবিতে রোপা-আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক র‍্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত আয়কর আইন আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
কৃষকের ধান কেটে দিলেন যুবলীগের নেতাকর্মীরা

কৃষকের ধান কেটে দিলেন যুবলীগের নেতাকর্মীরা

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের খোলাহাটি গ্রামে শুক্রবার (২১ মে) সকাল ১০টা ৩০মিনিটে খোরশেদ আলম নামে একজন কৃষকের ধান কেটে দিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।

 

ধান কাটায় অংশ গ্রহণ করেন লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরকার, আব্দুল হান্নান শেখ, লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোত্তাবেল খন্দকার, সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম বিটু, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, লালমনিরহাট পৌর যুবলীগের সাধারণ সম্পাদক লেলিন কাজীসহ ৫০জন যুবলীগের নেতাকর্মী ওই কৃষকের ধান কেটে দিয়েছেন।

 

খোরশেদ আলম নামে ওই কৃষক যুবলীগের এমন জনহিতকর কর্মকান্ডে খুশি হয়ে সাংবাদিকদের বলেন, আমি যখন শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলাম না তখন হঠাৎ করে আজ এসে যুবলীগের পক্ষ থেকে আমার ধান কেটে দিলেন সেটা আমার বিশ্বাসই হচ্ছিল না। তিনি যুবলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় যুবলীগের কঠোর নির্দেশ দেওয়া আছে কৃষকের শ্রমিকের অভাবে যেন মাঠে ধান নষ্ট না হয়। আমরা গতকাল জানতে পারি ওই কৃষক শ্রমিকের অভাবে তার জমির ইরি-বোরো পাকা ধান কাটতে পারছে না। কাটার অভাবে ধান ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়ে আজ সকালে ওই কৃষকের ২৭শতাংশ জমির ধান কেটে দেই।

 

লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম বিটু  সাংবাদিকদের বলেন, যুবলীগ দেশের প্রতিটি ক্রান্তিকালে মানুষের পাশে ইতিপূর্বে ছিলো, আজও আছে এবং আগামীতেও থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone