শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে
লালমনিরহাটে প্রস্রাব করতে গিয়ে মিলল পুলিশের হারিয়ে যাওয়া গুলিভর্তি ম্যাগাজিন

লালমনিরহাটে প্রস্রাব করতে গিয়ে মিলল পুলিশের হারিয়ে যাওয়া গুলিভর্তি ম্যাগাজিন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে খালেকুল বাদশা নামে এক এসআইয়ের হারিয়ে যাওয়া গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

 

গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে লালমনিরহাট জেলা শহরের কলেজ বাজার এলাকায় প্রস্রাব করতে গিয়ে রফিকুল নামে এক পথচারী গুলিভর্তি ম্যাগাজিনটি দেখতে পেয়ে ৯৯৯ এ কল দিলে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তা উদ্ধার করেছে।

 

পথচারী রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, তার প্রস্রাবের বেগ আসলে সে কলেজ বাজারের একটি পরিত্যাক্ত এলাকায় মোবাইলের লাইট জ্বালিয়ে প্রস্রাব করতে যান। প্রস্রাব করার আগেই মোবাইলের লাইটের আলোয় সোনালী বর্ণের কিছু একটা দেখতে পেলে সে একটা লাঠি দিয়ে খোঁচালে গুলি ভর্তি একটি ম্যাগাজিন দেখতে পায়। পরে সেখান থেকে বেড়িয়ে এসে ৯৯৯ কল দিলে লালমনিরহাট সদর থানা পুলিশ এসে ৭রাউন্ড গুলিসহ ম্যাগজিন উদ্ধার করে লালমনিরহাট সদর থানায় নিয়ে যায়।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম ম্যাগজিনসহ গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এর আগে এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। আজ বাকি ৭রাউন্ড গুলি উদ্ধার হলো। গুলিভর্তি ম্যাগাজিন সেখানে কেউ লুকিয়ে রেখেছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

 

তিনি আরও সাংবাদিকদের জানান, অভিযান চালানোর সময় এসআই বাদশা তার ব্যবহৃত পিস্তলের গুলিভর্তি ম্যাগজিন হারিয়ে ফেলেন। এরপর বিষয়টি থানায় না জানিয়ে গোপন রাখলে ওই দিনই তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছিল।

 

উল্লেখ্য যে, গত ২৮ জানুয়ারি সোমবার লালমনিরহাট জেলা শহরের কলেজ বাজার এলাকায় আসামী গ্রেফতার করতে গিয়ে গুলিসহ ম্যাগজিন হারান এসআই খালেকুল বাদশা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone