শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার নাশকতার পরিকল্পনাকালে যুবলীগের সহ-সভাপতি আটক মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

তোমার সাথে

জাকি ফারুকী:

কোনদিন দেখা হলো না,

কবে দেখা হয়েছিলো মনে নেই,

তবু কি আবেগ

তবু কি অধীর ভালোবাসা পুষে

মনের সাথে মাঝে মাঝে কথা বলি।

 

তোমার ওখানে দিঘী আছে

সে দিঘীতে পদ্ম আছে,

টলমল জল আছে?

যখন আমি কোন জলাধারের

পাশ দিয়ে হেঁটে যাই,

জায়গা খুঁজি কোথায় একদিন তোমাকে নিয়ে বসে দীর্ঘক্ষণ

গল্প করবো- কি কথা বলবো এখনো

ঠিক করতে পারিনি।

 

তবে মনে হয় বিরহের কথা বলবো।

কি করে বেঁচে থাকি তোমাকে ছাড়া

একই আকাশের তলে, তারা ভরা রাতের দীর্ঘ শ্বাসে- সে কথা।

 

তোমার সাথে আমার দেখা হলোনা,

অথচ চুয়াত্তর থেকে এতোটা সময়

কখনো ভুলতে পারলাম কই।

একটা মৃত্যু সব পাল্টে দিলো,

জীবনের সব কিছু এমন করে পাল্টে যায়,

তবুও প্রণয়,

তবুও প্রথম ভালোবাসার মতো আর কিছু নয়, এই পৃথিবীতে।

 

৯/১/২০২১

টিনটনফলস্

নিউজার্সি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone