শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সোনালী আঁশ পাট নিয়ে স্বপ্ন বুনছেন চাষীরা ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলায় ৩জনের যাবজ্জীবন কারাদণ্ড বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব
ফুটপাথ দখলে যত ভোগান্তি লালমনিরহাট জেলা শহর জুড়ে

ফুটপাথ দখলে যত ভোগান্তি লালমনিরহাট জেলা শহর জুড়ে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: হকারদের দখলে চলে গেছে লালমনিরহাট জেলা শহরের ফুটপাত। ফলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় থেকে রেলওয়ে রিক্সা স্ট্যান্ড এবং পুরান বাজার থেকে গোশালা বাজার ও মোগলহাট রেলওয়ে গেট থেকে টিএনটি পর্যন্ত সড়কের দুই পাশ দখল করে চলছে রকমারি ব্যবসা। সকাল থেকে রাত পর্যন্ত সড়কে চলে বিকিকিনি। এছাড়া রাস্তার দুই পাশে থাকা দোকানের বেশির ভাগ মাল রাখা হয় রাস্তায়। এতে যানজট লেগেই থাকছে। মানুষ চলাচলে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা।

 

এসব রোড দিয়ে চলাচলকারী পথচারীরা অভিযোগ করেন, রাস্তাগুলো বেশ চওড়া হলেও বেশির ভাগ দখল করে ব্যবসা করছেন হকাররা। তাছাড়া একটি অংশে রাখা হয়েছে দোকানের মালামাল।

 

অনেক সময় দেখা যায়, দোকানের ভিতরের চেয়ে রাস্তায় মাল বেশি। এরপর রিকশা-ইজিবাইক রাখা হচ্ছে দুই-তিনটি করে। চলতে থাক লোড-আনলোড। ফলে সড়কগুলো একেবারেই সরু হয়ে গেছে। সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

 

মোগলহাট রেলওয়ে গেট ও বিডিআর গেট এলাকার সড়কগুলো সত্যিই হকারদের দখলে চলে গেছে। সকালে উঠিয়ে দিলে বিকালে আবার এসে বসে। এমনকি রেলওয়ে লাইনে বসে ব্যবসা করছে অনেকেই। আবার ফুটপাত জুড়ে বাই সাইকেল রাখা হচ্ছে। যেন দেখার আছে, ব্যবস্থা নেওয়ার কেউ নেই।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone