শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) মোছাঃ পাপিয়া সুলতানা বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট আবারও সক্রিয়

ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট আবারও সক্রিয়

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট আবারও সক্রিয় হয়েছে। এই সিন্ডিকেটের নেটওয়ার্ক এতোটাই শক্তিশালী যে তারা নিয়োগ প্রদানের মাধ্যমে হাতিয়ে নেওয়ার পায়তারা করছেন লক্ষ লক্ষ টাকা।

খোঁজ নিয়ে দেখা গেছে, তৃণমূল থেকে সমাজের উঁচু পর্যায়ের মানুষ এখন এই নিয়োগ সিন্ডিকেটের সঙ্গে সরাসরি জড়িত।

অনুসন্ধানে দেখা গেছে, নিয়োগ বাণিজ্যের পিছনে রয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ মোড়ল শ্রেণির পেশাদার দুর্বৃত্ত। বর্তমানে এই নিয়োগ বাণিজ্যের দুর্বৃত্তরা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাচ্ছেন।

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের নিয়োগ বাণিজ্যের বহুল আলোচিত ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর ১জন আবশ্যক শীর্ষক নিয়োগ বিজ্ঞপ্তি গত ১২ অক্টোবর ২০২০ইং তারিখে জাতীয় ও আঞ্চলিক দুটি দৈনিকে প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই মোগলহাট ও লালমনিরহাট জেলা শহর জুড়ে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। অপরদিকে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ পেতে শুরু হয়েছে লবিং-গ্রুপিং ও দর কষাকষি। শুরু হয়েছে চাকুরী প্রত্যাশিদের দৌড় ঝাপ। ‘মামা’ ‘চাচা’র ও প্রশাসনিক এবং রাজনৈতিক তদবিরের সংস্কৃতি। সেই সাথে শুরু হয়েছে চাকুরি নামক সোনার হরিণের সন্ধানে টাকা নিয়ে ঘুড়ছে এর কাছে ওর কাছে। দেখা যাক অবশেষে কে এই চাকরি নামক সোনার হরিণ কার পালে উঠে।

ঘুষ ও তদবির বাণিজ্যে সরাসরি জড়িত ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকগংরা মর্মে জানা গেছে।

কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ দেওয়ার জন্য কয়েক লক্ষ টাকার দেন দরবারের ব্যাপারে বক্তব্য জানতে চাইলে ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসুল মন্ডল বলেন, আমি তো এখন পর্যন্ত জানি না।

এ ব্যাপারে বক্তব্য জানতে ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিবের মোবাইলে কল করা হলে তিনি রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, “ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৫শিক্ষকসহ ৩য় শ্রেণীর গ্রন্থাগারিক নিয়োগে ৩০লক্ষ টাকা উৎকোচ গ্রহণের অভিযোগ!”, “ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ে এলজিএসপি-২ স্কিমের অর্থ লুটপাট”, “ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের চাকুরী চাও, টাকা দাও!”, “বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদ পেয়ে মেতে উঠেন নিয়োগ বাণিজ্যে!”, “ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্যের সিন্ডকেট আঙ্গুল ফুলে কলাগাছ!”, “ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম রসুল মন্ডল-সভাপতি হাবিবুর রহমান হাবিবের অনিয়ম” শীর্ষক একাধিক প্রতিবেদন ইতিপূর্বে পত্রিকায় প্রকাশিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone