শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ৩দিনব্যাপী জেলা ইজতেমা শুরু ৩দিনের সফরে লালমনিরহাট ও কুড়িগ্রামে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য সড়ক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের পবিত্র কুরআন সবক প্রদান, পাঠ সমাপনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ৮৫হাজার ২শত ৫০টাকার ভারতীয় গাঁজা এবং মোটর সাইকেলসহ ১জন আটক তিস্তা, ধরলা ও রত্নাইসহ অন্যান্য নদ-নদীগুলোর চরে এখন কৃষকদের সবজি চাষে সবুজ বিপ্লব অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারসহ প্রধান আসামিকে গ্রেফতার ২কেজি গাঁজাসহ ১জনকে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় এ্যাপকরিস সিরাপ জব্দ আলু চাষ নিয়ে ব্যস্ত কৃষকেরা
ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ৩দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ৩দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

লালমনিরহাট কালেক্টরেট মাঠ প্রাঙ্গণ থেকে ৩দিন ব্যাপী শুরু হয়েছে লালমনিরহাট জেলা ইজতেমা।
‎
‎শুক্রবার (২৭ নভেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যে দিয়ে শুরু হয়ে রোববার (২৯ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জেলা ইজতেমা।
‎
‎ইজতেমা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে জানানো হয়, টঙ্গীর বিশ্ব ইজতেমার পরেই উত্তরবঙ্গের মুসলিম উম্মাহর সবচেয়ে বড় জমায়েত লালমনিরহাট জেলা ইজতেমা। এ ইজতেমায় ইসলাম ধর্মের আলোকে বয়ান পেশ করবেন ঢাকার কাকরাইল মসজিদের দেশবরেণ্য আলেম। এতে রংপুর বিভাগের ৮টি জেলার প্রায় ৫০হাজার ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করবেন। ইজতেমায় অংশ নেয়া মুসল্লিদের জন্য শৌচাগার, গোসলখানা ও অজুখানা বসানো হয়েছে। এছাড়া অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ইজতেমা প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক কাজ করবেন। আগামী রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে।
‎
‎লালমনিরহাট জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটির শূরা সদস্য জানান, রংপুর বিভাগসহ লালমনিরহাট জেলা ও উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা মাঠে এসেছেন। ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে ইজতোমার কার্যক্রম।
‎
‎লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ বলেন, জেলা ইজতেমা সুষ্ঠুভাবে হয়, সেজন্য ইজতেমা ময়দানে সার্বক্ষণিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ইজতেমা মাঠের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আয়োজকদের সঙ্গে কথা বলে কর্মপন্থা সাজানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone