শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৩দিনের সফরে লালমনিরহাট ও কুড়িগ্রামে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য সড়ক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের পবিত্র কুরআন সবক প্রদান, পাঠ সমাপনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ৮৫হাজার ২শত ৫০টাকার ভারতীয় গাঁজা এবং মোটর সাইকেলসহ ১জন আটক তিস্তা, ধরলা ও রত্নাইসহ অন্যান্য নদ-নদীগুলোর চরে এখন কৃষকদের সবজি চাষে সবুজ বিপ্লব অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারসহ প্রধান আসামিকে গ্রেফতার ২কেজি গাঁজাসহ ১জনকে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় এ্যাপকরিস সিরাপ জব্দ আলু চাষ নিয়ে ব্যস্ত কৃষকেরা ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৭হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল জব্দ
৩দিনের সফরে লালমনিরহাট ও কুড়িগ্রামে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

৩দিনের সফরে লালমনিরহাট ও কুড়িগ্রামে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ৩দিনের সরকারি সফরে শুক্রবার (২৭ নভেম্বর) লালমনিরহাট ও কুড়িগ্রামে আসছেন।

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রামের সদর উপজেলার নাগদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপর তিনি বিকাল ৪টায় কুড়িগ্রাম জেলা পরিষদ শিশুপার্ক উদ্বোধন করবেন।

সফরসূচিতে আরও উল্লেখ করা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রোববার (২৯ নভেম্বর) লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বুদার বাঁশের তলে অতিদরিদ্র পরিবারের জন্য পরিবেশবান্ধব ও দুর্যোগ সহনশীল বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় বাড়ি ‘ঠিকানা’ উদ্বোধন করবেন। সকাল ১১টায় তিনি লালমনিরহাটের কালেক্টরেট মাঠে জেলা ইজতেমার আখেরী মোনাজাতে অংশগ্রহণ করবেন। এরপর মন্ত্রী দুপুর ১২টায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটের দুরাকুটিতে বিএডিসি (সেচ), লালমনিরহাট বাস্তবায়িত নবায়নযোগ্য শক্তিনির্ভর ও পানি সাশ্রয়ী আধুনিক সেচ প্রযুক্তির উদ্বোধন করবেন।

ওই দিন রোববার মন্ত্রী সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) সেলিম আহমদ স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone