শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা, ধরলা ও রত্নাইসহ অন্যান্য নদ-নদীগুলোর চরে এখন কৃষকদের সবজি চাষে সবুজ বিপ্লব অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারসহ প্রধান আসামিকে গ্রেফতার ২কেজি গাঁজাসহ ১জনকে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় এ্যাপকরিস সিরাপ জব্দ আলু চাষ নিয়ে ব্যস্ত কৃষকেরা ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৭হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল জব্দ পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত অপহৃত কিশোরী উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার ট্রাক-নছিমন-মোটর সাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ২জন নিহত ১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ
পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত

পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত

​লালমনিরহাটের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক স্বাস্থ্যকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রবিউল ইসলাম (৩৫) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন।

​রোববার (২২ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকায় লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

​নিহত রবিউল ইসলাম রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মৃত- সাজু মিয়া।

​স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, কর্মস্থলের দায়িত্ব সেরে মোটর সাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রবিউল। পথিমধ্যে কাকিনা চাপারতল ফিলিং স্টেশনের সংলগ্ন এলাকায় পৌঁছালে বুড়িমারীগামী একটি পাথর বোঝাই ট্রাক পেছন দিক থেকে তার মোটর সাইকেলকে সজোরে আঘাত করে। এতে তিনি ছিটকে পড়ে গুরুত্বর জখম হন।

​আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ মৃত্যুবরণ করেন।

​কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম মঞ্জুরে মওলা জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone